বিজ্ঞাপনের বর্ষা

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২১:০৩
অন্য অনেকের মতো র্যাম্প মডেলিং দিয়ে তারও যাত্রা শুরু হয়েছিল। তবে মডেলিং ক্যারিয়ার থেকে একেবারে চলচ্চিত্রে বেশ ভালোভাবেই নিজের অবস্থান গড়ে নিয়েছেন তিনি। দেশের সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্রের নায়িকা হিসেবে তাই বর্ষা নিজেকে নিয়ে খানিকটা বেশি গর্ব করতেই পারেন। তবে চলচ্চিত্রের সাফল্যের যাত্রার পাশাপাশি বর্ষা তার মডেলিং ক্যারিয়ারেও বেশ এগিয়েছেন। বিশেষ করে একটি সেল ফোন কোম্পানির বিজ্ঞাপনের মডেলিংয়ের পর নানান কোম্পানি থেকে তার কাজের অফার আসতে থাকে। এ অবস্থায় চলচ্চিত্রের মতোই খুব বেছে বেছেই বিজ্ঞাপনের কাজ করছেন বর্ষা। বর্ষার মতে, ‘খুব বেশি কাজ করার ইচ্ছে আমার কখনোই ছিল না। আর ক্যারিয়ারের ক্ষেত্রেও আমি নিজেকে বেশ সংযত করেছি। এই রমজানে নিজে ও পরিবারের সকলেই ইবাদত ও নামাজ কালাম করছি নিয়মিত। এরপরও যে কাজটি নিজের পারসোনালিটির সাথে যায়, সেটিই করার চেষ্টা করি সব সময়। তবে আমি সবদিক দিয়েই অনেক লাকি যে, অনন্তর মতো লাইফ পার্টনার পেয়েছি।’ উল্লেখ্য, সেল ফোনের বিজ্ঞাপনের মডেলের পর এবারে মেধাবী নির্মাতা গাজী শুভ্রর পরিচালনায় একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন বর্ষা। খুব অল্প সময়েই এই বিজ্ঞাপনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি।’ বর্ষা বলেন, ‘বিজ্ঞাপনটির থিম একেবারেই আলাদা। আর নির্মাতা হিসেবে পুরো টিমটাও আমার কাছে চমত্কার মনে হয়েছে। তাই কাজটি করেছি। এই কাজটিতেও খুব অল্প সময়ের ভেতরেই ব্যাপক সাড়া পেয়েছি।’ এ ছাড়া বর্ষার ক্যারিয়ারের বর্তমান সময়ে সবচেয়ে বড় খবরটি হলো, এবারের ঈদে স্বামী এম এ জলিল অনন্ত পরিচালিত ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। যে ছবিতে একজন স্ট্রাগলার হিরোইনের চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিটি নিয়েও তিনি তাই একইভাবে দর্শকদের ভালোবাসা আশা করেন। উল্লেখ্য, ‘নিঃস্বার্থ ভালোবাসা’র ক্যাম্পেইন হিসেবে আগামীকাল একুশে টিভির সবচেয়ে জনপ্রিয় সেলিব্রেটি শো ‘মিডিয়া গসিপ’-এ অংশ নিয়েছেন অনন্ত ও বর্ষা। অনুষ্ঠানটি প্রচার হবে আগামীকাল রাত ৮টা ২০ মিনিটে।