নাইজেরিয়ায় পশ্চিমা শিক্ষা বন্ধের দাবিতে ৪৬ জন স্কুল শিক্ষার্থী হত্যা

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২১:২৪
পশ্চিমা ধাঁচের শিক্ষা ব্যবস্থা ইসলাম ধর্মের বিরোধী, মনে করে ‘বোকো হারাম’। এই নামের অর্থই হচ্ছে ‘পশ্চিমা শিক্ষাগ্রহণ পাপকাজ।’ গোষ্ঠীটি গত মাসে চারটি সরকারি স্কুলে হামলা চালিয়ে ৪৬ শিক্ষার্থী ও সাত শিক্ষককে হত্যা করেছে।—খবর বিবিসি ও রয়টার্সের। বোকো হারাম নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ইসলামি সরকার ব্যবস্থা চালু করতে চায়। তারা মনে করে বর্তমানে নাইজেরিয়ার স্কুলগুলোতে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে সেটা ইসলাম বিরোধী। সেখান থেকে শিক্ষার্থীরা ইসলামের শিক্ষা পায় না। তাই পুরো দেশে না পারলেও অন্তত উত্তরাঞ্চলের একটা অংশ জুড়ে ইসলামি ব্যবস্থা গড়ে তুলতে এক দশক আগে বোকো হারাম প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে বিভিন্ন সময় সামরিক সদস্য ও রাজনীতিবিদদের উপর হামলা চালিয়েছে গোষ্ঠীটি। পুরো দেশে না পারলেও অন্তত উত্তরাঞ্চলের একটা অংশ জুড়ে ইসলামি ব্যবস্থা গড়ে তুলতে এক দশক আগে বোকো হারাম প্রতিষ্ঠিত হয়। এর জবাবে ২০০৯ সালে এক সামরিক অভিযানে নিহত হন বোকো হারামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ। এরপর থেকে গোষ্ঠীটি কয়েক ভাগে ভাগ হয়ে গেলেও হামলা বন্ধ হয়নি। তবে সেগুলোর লক্ষ্য আগে কখনো স্কুল না হলেও হঠাত্ করেই গত মাসে একসঙ্গে চারটি স্কুলে হামলা করে বোকো হারাম।