পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সংঘর্ষে নিহত ৭

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২১:২৬
সহিংসতায় রূপ নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন। সোমবার চতুর্থ পর্যায়ের ভোট গ্রহণকালে প্রদেশটির বিভিন্ন জেলায় সংঘর্ষের খবর পাওয়া যায়। এ ঘটনায় সাতজন নিহত হয়েছে। দেশটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এবং তাদের প্রধান প্রতিপক্ষ মার্ক্সবাদী দল কমিউনিস্ট পার্টি (সিপিএম) এর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।—খবর এনডিটিভি’র। সহিংসতায় মুরশিদাবাদে ৩ জন, বীরভূমে ২ জন এবং মালদহ ও নদিয়ায় একজন করে নিহত হয়েছে। গত পাঁচ বছর আগেও নির্বাচনী সংঘর্ষে প্রদেশটিতে ১৩ জন নিহত হয়। প্রাদেশিক নির্বাচন কমিশনার জানিয়েছেন, গতকাল বিকেল পাঁচটা নাগাদ শতকরা ৭৫ শতাংশ ভোট গণনা করা সম্পন্ন হয়েছে। আগামী ২৫ জুলাই পঞ্চম এবং চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। মুরশিদাবাদে বোমা হামলার ঘটনায় এক মহিলা নিহত হয়। বোমা হামলা চালানোয় সিপিএমের দুই কর্মীকে আটক করা হয়েছে। এছাড়া বোমা বানানোর সময় ঐ একই জেলায় নিহত হয় আরো দুইজন। তাদেরকে সিপিএমের সমর্থক বলেই ধারণা করা হচ্ছে। এদিকে বীরভূমে দুইজন সিপিএম সমর্থকের লাশ পাওয়া গেছে। তাছাড়া স্বতন্ত্র এক প্রার্থীর পিতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাকে কলকাতা হাসপাতালে ভর্তি করা হয়েছে।