সংবাদ কণিকা

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২১:২৬
নকল চার্জার থেকে সাবধান কম মূল্যের নকল আইফোন চার্জার ব্যবহার করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনায় পড়ছেন ব্যবহারকারীরা। নকল চার্জার থেকে বিদু্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন ২৩ বছর বয়সী চীনা মা আইলান। শুধু চীনে নয় অনেক জায়গাতেই এখন এ রকম কম মূল্যের নকল চার্জার পাওয়া যাচ্ছে। উত্পাদন খরচ কমানোর জন্য ‘সেফগার্ড’ ব্যবহার করা হয় না, যা চার্জারে প্রবাহিত বিদ্যুতের ভোল্টেজ কমিয়ে আনে। ফলে ইউএসবি পোর্ট নিরাপদ থাকে। কিন্তু নকল চার্জারগুলোতে এর বদলে সস্তা ফিডব্যাক সার্কিট ব্যবহার করা হয়। আর এ কারণেই এতে মৃত্যু ঝুঁকি বেশি থাকে —রয়টার্স ঘাম থেকে খাবার পানি ঘাম থেকে খাবার পানি করার একটি যন্ত্র তৈরি করেছে সুইডেন। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের ক্যাম্পেইনে এটি বর্তমানে ব্যবহার করা হচ্ছে। যন্ত্রটিতে ঘর্মাক্ত কাপড় রাখলে সেখান থেকে ঘাম সরিয়ে আর্দ্রতা পরিবর্তন করে খাবার পানিতে পরিণত করা হয়। ঘূর্ণন ও উষ্ণতার সাহায্যে এই ঘাম সরিয়ে নেয়া হয়। এরপর একটি বিশেষ পর্দার মধ্য দিয়ে বাষ্প প্রবাহিত করে। পরবর্তীতে তাপমাত্রা কমিয়ে আনলে খাবার পানিতে পরিণত হয় বাষ্প।—বিবিসি ইউরোপে মশার উপদ্রব উষ্ণ অঞ্চলের মশারা এবার ইউরোপ তথা জার্মানিতে ঢুকে পড়ছে। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিকারক হয়ে উঠছে জার্মান মশারাও। মারাত্মক জীবাণু বহন করছে ঐ মশা। রক্ত চোষার সময় ভাইরাস, প্যারাসাইট ও নানা জীবাণুর সংক্রমণ ঘটাতে পারে এসব মশা। এর ফলে ম্যালোরিয়া, স্লিপিং ডিজিজ, ডেঙ্গু ইত্যাদি রোগ হতে পারে। এইসব মশাবাহিত রোগের প্রকোপ এশিয়া, আফ্রিকা কিংবা ল্যাটিন অ্যামেরিকায় দেখা যায় বেশি।—ডয়েচে ভেলে