শফির বক্তব্যের প্রতিবাদে পেশাজীবী নারী সমাজের সমাবেশ আজ

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২১:৪৯
নারীদের সম্পর্কে শফির কুরুচিপূর্ণ বক্তব্যর প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে পেশাজীবী নারী সমাজ। সকাল ১১টায় এই সমাবেশে সভাপতিত্ব করবেন পেশাজীবী নারী সমাজের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম। সমাবেশে সমাজের বিভিন্ন পেশার নারীরা অংশগ্রহণ করে প্রতিবাদ জানাবে বলে জানান হয়। পেশাজীবী নারী সমাজের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম ও সাধারণ সম্পাদক আফরোজা হক রিনা নারীর পাশাপাশি সচেতন পুরুষদেরও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণের আহবান জানান।