আইএলও কনভেনশন পরিপন্থি শ্রম আইন প্রত্যাখ্যানের দাবি

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২১:৫০
শ্রমিক স্বার্থ বিরোধী এবং আইএলও কনভেনশন পরিপন্থি শ্রম আইন প্রত্যাখ্যানের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে সংগঠনটি এ দাবি জানায়। ট্রেড ইউনিয়ন সংঘের উদ্যোগে গুলিস্তান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বায়তুল মোকাররম, পল্টন ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি খলিলুর রহমান খান। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক প্রকাশ দত্ত, ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘের সভাপতি মাহবুবুল আলম মানিক, ঢাকা মহানগর পাদুকা মিস্ত্রি শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক ছাদেক আলী প্রমুখ।