পবিত্র মাহে রমজানের খাবার নিয়ে আমরা একাধিকবার আলোচনা করেছি। বিশেষ করে যাদের এলার্জি আছে তাদের খাবার নির্বাচনে সতর্কতা অত্যন্ত জরুরি। কারণ রোজাদারগণের এলার্জির ওষুধ কম সেবন করা উচিত। এলার্জির ওষুধে শরীর অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ে। তবে যাদের ক্রনিক বা দীর্ঘ মেয়াদী এলার্জি আছে তাদের এলার্জি নিরাময়ে নন সিডেটিভ ওষুধ বা কম ঘুমঘুম ভাব হয় এমন ওষুধ সেবন করা উচিত। সাধারণত সেহরির সময় এলার্জির ওষুধ সেবন করা ভালো। অনেক ক্ষেত্রে এলার্জির ওষুধে বেশ ঘুম হয়। তখন সেহরি খাওয়া কষ্টকর হয়ে পড়ে। পাশাপাশি রোজাদারগণের যাদের এলার্জি আছে তাদের বেগুন, চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস, ডিম না খাওয়াই ভালো। পাশাপাশি সুস্বাদু বেগুনীও ইফতারির মেনু থেকে বাদ দিতে হবে।
লেখক : চুলপড়া, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
