পেশাদার লিগের দল টিম বিজেএমসি ভুটানের কিংস কাপে গতকাল মঙ্গলবারের খেলায় থিম্পু সিটি ফুটবল ক্লাবের কাছে ১-২ গোলে পরাজিত হয়েছে। স্বাগতিক দল ২৩ ও ৪৪ মিনিটে পিছিয়ে পড়ার পর বিজেএমসির পক্ষে আমিনুর ৭৭ মিনিটে সান্ত্বনার গোলটি করেন। গতকাল রাতে বাফুফের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।