রায়পুরা সারাদেশ ফোরামের ভিন্ন উদ্যোগ

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ১৯:৫২
ইত্তেফাক সারাদেশ ফোরাম রায়পুরা উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্প্রতি তুলাতলীস্থ অনলাইন ডিজিটাল নিউজ পেপার ‘আলোকিত খবর’-এর অস্থায়ী কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সারাদেশ ফোরামের রায়পুরা উপজেলা শাখার আহ্বায়ক মোসলেহ উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. আহসান উল্লাহ খান। আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ডা. মো. আবু বকর সিদ্দিক, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু, বিশিষ্ঠ ব্যবসায়ী কাজী আসাদুর রহমান মিলন, সারাদেশ ফোরাম রায়পুরা উপজেলা শাখার উপদেষ্ঠা ও ইত্তেফাক রায়পুরা সংবাদদাতা মো. মোস্তফা খান, সদস্য সচিব মো. মাহবুবুল আলম লিটন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সারাদেশ ফোরামের সকল সদস্য, পাঠক, জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় কর্মরত সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন তুলাতলী বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. শহিদুল ইসলাম।