কৃতীমুখের সংবর্ধনা ও সংস্কৃতিক আয়োজন

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ১৯:৫৪
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সম্প্রতি উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স অডিটেরিয়ামে ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির শিক্ষা প্রকল্পের সহযোগিতায় বিদ্যালয় উন্নয়ন কার্যক্রম কমিটির আয়োজনে এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রকল্পের শিল্পীদের কণ্ঠে দলীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শিল্পীরা সংগীত ও নৃত্যের তালে তালে এক অনাবিল আনন্দের মধ্যে দিয়ে উপস্থিতির মনে জায়গা করে নেয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় উন্নয়ন কার্যক্রম কমিটির সভাপতি সরওয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে পৌর মেয়র এইচএম অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ বিদ্যালয় ও শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটিসহ পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার ৪৫ জন কৃতী শিক্ষার্থীকে সবংর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।