মন্তব্য

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২০:০২
++ ‘অ্যালবামের নামটি চূড়ান্ত করেছেন শ্রোতারা। ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে আমরা নাম আহ্বান করেছিলাম। যেহেতু বেশ কয়েক বছর পর আমরা ফিরছি, তাই শ্রোতারাই ‘ফেরা’ নামটি পছন্দ করলেন। ইতোমধ্যে কিছু গানের ডেমো ফেসবুকের পেজে দেওয়া হয়েছে। সেখানেও বেশ সাড়া পাচ্ছি।’ ব্যান্ডশিল্পী টিপু চার বছর পর অবসকিউর ব্যান্ডের নতুন অ্যালবাম ‘ফেরা’ প্রসঙ্গে বলেন। ++ ‘প্রযুক্তি বিরাগ ছিলাম সব সময়। তবে কিছু কাছের মানুষ এবং বন্ধুদের অনুরোধেই ওয়েবসাইট খোলার সিদ্ধান্ত নিয়েছি। দেশের বাইরে গেলেও অনেকে আমার সম্পর্কে জানতে চেয়েছেন। সব মিলিয়ে মনে হয়েছে দেশ-বিদেশের ভক্ত এবং যারা আমার সম্পর্কে জানতে চান, তাদের জন্য ওয়েবসাইটের বিকল্প নেই। আশা করছি এখন থেকে আমার ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারব।’ অভিনেত্রী জয়া আহসান নিজের ব্যক্তিগত ওয়েবসাইট খোলা প্রসঙ্গে বলেন।