জন্মদিন : রোজিনা

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২০:০২
আমাদের দেশীয় চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী রোজিনা। ১৯৭৬ ‘সাগর ভাসা’ চলচ্চিত্রের মাধ্যমে এ অঙ্গনে তার অভিষেক ঘটে। যুগ যুগ ধরে তিনি এ দেশের চলচ্চিত্রপ্রেমীদের নিজের অভিনয় দিয়ে মুগ্ধ করে রেখেছেন। ‘দোলনা’, ‘লাল বেনারসী’, ‘জারকা’, ‘বউ মা’, ‘সাহেব’, ‘উসিলা’, ‘হিরণ পাশা’, ‘মান অভিমান’সহ প্রায় আড়াইশ চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। উল্লিখিত চলচ্চিত্রগুলোতে তার অভিনয় এখনও দর্শকদের হূদয়ে অটুট। তার সর্বশেষ অভিনীত চলচ্চিত্র ছিল ‘রাক্ষুসী’। শুধু দেশীয় চলচ্চিত্র নয়, রোজিনা ওপার বাংলার কয়েকটি চলচ্চিত্রে কাজ করেও সেখানকার দর্শকদের নজর কাড়েন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি এ দেশের টিভি নাটকেও কাজ করেন। অভিনয়ের পাশাপাশি এ মাধ্যমে পরিচালনায়ও তিনি তার দক্ষতা দেখিয়েছেন। ‘মেজো দিদি’, ‘কবি কিঙ্কর’ তার নাটকের মধ্যে উল্লেখযোগ্য। আগামী ২৯ জুলাই এই গুণী অভিনেত্রী পরিচালকের জন্মদিন। তাকে ‘আনন্দ বিনোদন’-এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। এ সপ্তহে আরও যাদের জন্মদিন ২৮ জুলাই :শাহাদাত্ চৌধুরী, আয়েশা জুলকা, শফিক তুহিন ২৯ জুলাই :রোজিনা, সঞ্জয় দত্ত ৩০ জুলাই :মনসুর মুসা, জে কে রাওলিং, জিম কর ০১ আগস্ট :মোহন রায়হান, সোনু নিগাম।