সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
ভাগ মিলখা ভাগ
সম্প্রতি মুক্তি পেয়েছে সোনম কাপুর অভিনীত আরেকটি আলোচিত ও বহু প্রতীক্ষিত ছবি ‘ভাগ মিলখা ভাগ’। এ ছবিতে ফারহান আখতারের বিপরীতে তাকে দেখা যাবে ভারতীয় মহিলা ভলিবল দলের ক্যাপ্টেন নির্মল কাউরের ভূমিকায়। এটি সোনমের জন্য একটি চ্যালেঞ্জিং রোল সন্দেহ নেই। মুক্তির সাথে সাথেই সিনেমাটি বেশ ভালো ব্যবসা করছে।
দ্য লোন রেঞ্জার
ছবির গল্পে দেখা যায়, গৃহযুদ্ধ-পরবর্তী যুক্তরাষ্ট্র। দেশে দ্রুত তৈরি হচ্ছে রেলপথ। আর সে জন্য প্রয়োজন জমির। কিছু অসাধু প্রতিষ্ঠান একের পর এক জমি দখল করা শুরু করে। শুরু হয় দুর্নীতি আর অরাজকতার এক দুরূহ সময়। সেই সময়কে মোকাবেলা করতে এগিয়ে আসে শেরিফ এবং তার বন্ধু টন্টো (জনি ডেপ)। মুক্তির সাথে সাথে টপ চার্টে উঠে পড়েছে সিনেমাটি।
বলিউড টপচার্ট
++ ভাগ মিলখা ভাগ
ফারহান আখতার, সোনম কাপুর, প্রকাশ রাজ
++ লুটেরা
রণবীর সিং, সোনাক্ষি সিনহা
++ পুলিশগিরি
সঞ্জয় দত্ত, প্রকাশ রাজ, ওমপুরী, প্রাচী দেশাই
++ রানঝানা
ধানুশ, সোনম কাপুর, অভয় দেউল
++ ঘনচক্কর
ইমরান হাশমি, বিদ্যা বালান
হলিউড টপচার্ট
++ ডেসপিকেবল মি ২
স্টিভ ক্যারল, মিরান্ডা কসগ্রোভ, ক্রিসটেন উইগ
++ গ্রোন আপস ২
অ্যাডাম স্যান্ডলার, কেভিন জেমস
++ প্যাসিফিক রিম
চার্লি হ্যানম, ইদ্রিস এলবা, রিঙ্কো কিকুচি
++ দ্য হিট
স্যান্ড্রা বুলক, মেলিসা ম্যাকার্থি, বিল বার
++ দ্য লোন রেঞ্জার
জনি ডেপ, আর্মি হ্যামার, হেলেনা বনহ্যাম কার্টার
