ঈদে শিমুল সরকারের ৬ পর্বের ধারাবাহিক

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২০:০৫
নিজের নাটকের ব্র্যান্ডিং আর প্রচারের ডামাডোলে অন্যসব নাটক থেকে আলাদা করার চেষ্টা শিমুল সরকারের দীর্ঘদিনের। আর সেই চেষ্টাতেই তরুণ এই নির্মাতা এরই মধ্যে বেশ ক’টি দর্শক গ্রহণযোগ্য ধারাবাহিক নাটক উপহার দিয়েছেন। তরুণ নাট্যকার নির্মাতা ঈদের জন্য তৈরি করেছের ৬ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘যাত্রাভঙ্গ’। আরটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে এই হাসির নাটকটি। নাটকের রচয়িতাও শিমুল সরকার নিজেই। বাংলাদেশের বিলীনপ্রায় যাত্রা শিল্পকে নিয়ে তিনি এই নাটকের কাহিনী সাজিয়েছেন। এই নাটকটি প্রচার হবে আরটিভিতে ঈদুল ফিতরের ৬ দিন প্রতিদিন সন্ধ্যা ৬টায়। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, সাজু খাদেম, রুনা খান, সঞ্জীব আহমেদ, রফিকুল্লাহ সেলিম, জাহাঙ্গীর হোসেন, শামীমা নাজনীন, ফরহাদ শিশির প্রমুখ। নাটক সম্পর্কে নাট্যকার-পরিচালক শিমুল সরকার বলেন, ‘হারিয়ে যেতে বসা যাত্রাপালাকে স্মরণ করার জন্যই ঈদে এই ধারার নাটক তৈরির চেষ্টা করেছি। আর সিক্যুয়েল নাটকে সবসময় দর্শকদের আলাদা একটা টেনশন কাজ করে। বিশেষ করে ঈদে দর্শকদের দীর্ঘ ছুটি থাকে বলে দর্শকও পাওয়া যায় তুলনামূলক বেশি।’