আবারও মা হলেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত হলিউডের জনপ্রিয় অভিনেত্রী পেনেলোপে ক্রুজ। স্বামী জেভিয়ার বার্ডেম ও পেনেলোপে দম্পতির এটি দ্বিতীয় সন্তান। গত সোমবার রাতে স্পেনের মাদ্রিদস্থ রিউবার ইন্টারন্যাশনাল হাসপাতালে একটি সন্তানের জন্ম দেন পেনেলোপে ক্রুজ। তবে এবারের সন্তানটি ছেলে না মেয়ে এ বিষয়ে এখনই কিছু জানাতে চাইছেন না পেনেলোপে-জেভিয়ার দম্পত্তি। শুধু লিঙ্গই নয়, সন্তানের নাম আগে থেকে ঠিক করা থাকলেও এটিও এখন জানাতে চাইছেন না তারা। তাদের ২ বছর বয়সী লিওনার্দো নামের একটি পুত্র সন্তান রয়েছে।
