বিনোদন প্রতিদিন চয়েজ

চট জলদি ইফতার

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২০:০৬
জিটিভিতে প্রথম রমজান থেকে সম্প্রচার শুরু হয়েছে ইফতার নিয়ে বিশেষ আয়োজন ‘চট জলদি ইফতার’। অনুষ্ঠানের প্রতি পর্বে কীভাবে স্বল্প সময়ে একটি ইফতার আইটেম তৈরি করা যায় তার উপায় এবং তৈরি করেও দেখানো হয়। লাক্স সুপারস্টার সামিহার উপস্থাপনায় অনুষ্ঠানের প্রতি পর্বে একজন রন্ধন বিশেষজ্ঞ থাকবেন। তারা জানাবেন রন্ধন প্রণালীর খুটিনাটি সব বিষয়। সোহেল রানার প্রযোজনায় এবং সামিহার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রথম রমজান থেকে শেষ রমজান প্রতিদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।