দীর্ঘদিন ধরেই সালমান খান ২০০২ সালের সড়ক দুর্ঘটনার মামলার ঘানি টানছেন। তবে আইন মোতাবেক এই ঘানি টানা এখনও শুরুই হয়নি। এই ‘হিট অ্যান্ড রান’ মামলা এবার নতুন মোড় ধারণ করল। গতকাল সালমানের বিরুদ্ধে মুম্বাই সেশন কোর্টের চার্জ গঠন তৈরির কথা ছিল। কিন্তু বদলি হওয়ার যুক্তি দেখিয়ে মামলা শুনলেন না বিচারক। তবে শুনানি স্থগিত নেই, অন্য আদালতে শুনানি হবে।
