ঐতিহ্যবাহী সংস্কৃতিকে আরও বেশি সমৃদ্ধ করেছে লোক কাহিনীভিত্তিক সংগীত, লোক-নাট্য, নৃত্য বা গান। ভাষাণ পালা মূলত কাহিনী নির্ভর পারফর্মেন্স। এই পালার বিষয়ের মধ্যে রয়েছে ইমাম হাসান-হোসেন অথবা রাধা কৃঞ্চ অর্থাত্ ধর্মভিত্তিক বা লোক কাহিনীভিত্তিক ঘটনাকে গান এবং গল্পের মাধ্যমে এর সাথে নৃত্য পরিবেশনার মাধ্যমে উপস্থাপন করা হয়। এই ভাষাণ পালায় বহুল জনপ্রিয় বেহুলা-লক্ষিণদরের কাহিনী, অভিনয়, গান ও নাচের মাধ্যমে উপস্থান করবেন কুষ্টিয়ার জনপ্রিয় শিল্পীরা। বেহুলা-লক্ষিণদরে জন্ম, বিয়ে, সাপে কাটাসহ পুরো ঘটনাটি শিল্পীদের পারফর্মেন্স করা অংশটি চ্যানেল নাইনের ঈদুল ফিতরের ৬দিন আয়েজনে দেখানো হবে ৬টি পর্বে ভাগ করে। ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা ৫০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।
