আশ্রয়ের খোঁজে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাতে গিয়ে নৌকা ডুবিতে নিহত হয়েছে তিনজন এবং নিখোঁজ রয়েছে আরো অনেকে। গত মঙ্গলবার বিকেলে ইন্দোনেশিয়ার জাভা সাগরে এ দুর্ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে জানানো হয়েছে, নৌকাটি ১৭০ জন আরোহী নিয়ে আসছিলো। বেশিরভাগ শরণার্থী শ্রীলংকা, ইরানের এবং সম্ভবত ইরাকের হয়ে থাকবে। সন্ধ্যার দিকে জাভা সাগরে পৌঁছালে নৌকাটি ভেঙ্গে পড়ে এবং ডুবে যায়। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ১৫৭ জনকে জীবিত পাওয়া গেছে এবং নিহত হয়েছে তিনজন। নিখোঁজদের খোঁজে বুধবারও অভিযান চালানো হয়েছে।
