সমপ্রতি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রকাশনা প্রতিষ্ঠান ওর্য়াল্ড ফাইন্যান্স, এল আর গ্লোবাল বাংলাদেশ এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানী লিমিটেডকে বাংলাদেশের শ্রেষ্ঠ বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করে “ওর্য়াল্ড ফাইন্যান্স ইনভেষ্টমেন্ট ম্যানেজমেন্ট এওয়ার্ডস, ২০১৩” পুরস্কারে ভূষিত করেছে। উল্লেখ্য, ওর্য়াল্ড ফাইন্যান্স এ বছরই প্রথমবারের মত বাংলাদেশকে এই বিভাগের মনোয়ন প্রার্থীদের মধ্যে অর্ন্তভূক্ত করেছে। কোম্পানীর বিগত বছরের আর্থিক সক্ষমতা, সূদুর প্রসারী বিনিয়োগ কৌশল এবং ঝুকি ব্যবস্থাপনা কৌশলের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে। এল আর র্পাটর্নাস এবং এল আর গ্লোবাল বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা, রিয়াজ ইসলামের উদ্যোগে ২০০৯ সালে এল আর গ্লোবাল বাংলাদেশ, দেশের বহুজাতিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হিসাবে যাত্রা শুরু করে।
বর্তমানে এল আর গ্লোবাল বাংলাদেশ দেশের দ্বিতীয় বৃহত্তম সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ৬টি মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা করছে, যার মোট সম্পদ বর্তমান বাজার মূল্যে প্রায় ৯২০ কোটি টাকা।
- প্রেস বিজ্ঞপ্তি
