সমপ্রতি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং মোবাইল ফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবার্হী এম. এহ্সানুল হক এবং রবি আজিয়াটা লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবার্হী মাইকেল ক্যুনার চুক্তিতে স্বাক্ষর করেন
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৫৪০তম সভা সমপ্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্জ মোহাম্মদ ইউনুছ। সভায় পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ, নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মো. সানাউল্লাহ সাহিদসহ অনেকেই উপস্থিত ছিলেন
