ব্যবসা করে স্বাবলম্বী অঙ্গ প্রতিবন্ধী ভবানী

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:৪২
প্রতিবন্ধী মানেই অসহায়ত্ব নয়। প্রতিবন্ধীরাও সমাজে বড় ভূমিকা রাখতে পারে ভবানী সাহা তার জীবন্ত উদাহরণ। ভবানী সাহা মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত ফনি ভূষন সাহার সর্ব কনিষ্ঠ মেয়ে। ৮ বছর বয়সে একটি ক্ষত সারাতে ভারতের এক চিকিত্সা কেন্দ্রে তাঁর ডান পা কেটে বাদ দিতে হয়। এরপর ভবানী এসএসসি পাস করে নিজ বাড়িতে মুদি দোকান দিয়ে ব্যবসা শুরু করে। ভবানী জানায়, অনেক জায়গা থেকে তার বিয়ের প্রস্তাব এলেও সে প্রস্তাব নাকোচ করে দিয়েছে। ইতিমধ্যে ভবানী সিডিডি, এসপিডি ও মানব উন্নয়ন কেন্দ্র মউক থেকে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছে যাতে করে সে স্বাবলম্বী হতে পারে। সে নিজেই শুধু নয় ঐ গ্রামের আরো ১৫ জন প্রতিবন্ধীকে নিয়ে প্রতিবন্ধী স্ব সংগঠন গড়ে তুলেছে। তাদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে স্বাবলম্বী হতে শিখিয়েছে। প্রতিমাসে একবার সকালে বসে তাদের সমস্য সমাধানের জন্য মিটিং করে। ভবানী ঐ গ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে। তার কর্মকাণ্ডে তাকে আর কেউ প্রতিবন্ধী ভাবে না। পা হারানো একজন যুবতী নারী নিজেসহ এলাকার আরো প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে গড়ে তুলছে। ভবানীর মুদির দোকান থেকে যা আয় হয় তাতে তার নিজের সংসার চলে যায়।