রংপুর আমন আবাদ নিয়ে বিপাকে কৃষক

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:৪৪
দেওয়াটা কেনবা এমন করছে। কেমন করছে এমন প্রশ্নের জবাবে কৃষক আলতা মিয়া বলেন, “আকাশটা মনে হওছে টাংছে। কতদিন থাকি ঝড়ি নাই”। গঙ্গাচড়ার আলতা মিয়ার মতো রংপুর এলাকার কৃষকের কষ্টের কথা এগুলো। অনেকদিন ধরে বৃষ্টি নেই গঙ্গাচড়াসহ রংপুর অঞ্চলে। খরার কবলে পড়েছে আমন ক্ষেত। জমিতে পানি না থাকার কারণে সদ্য রোপণ করা আমন ধানের চারা পুড়ে যাচ্ছে। ফেটে যাচ্ছে জমি। পানির অভাবে কৃষকরা আমন চারা রোপণ করতে পারছে না । এ অবস্থায় চরম বেকায়দায় পড়েছে কৃষকরা।দুই-চারজন কৃষক শ্যালো ইঞ্জিন দিয়ে জমিতে বাধ্য হয়ে সেচ দিয়ে চারা রোপণ করছেন। অনেক কৃষক এখনো প্রকৃতির উপর নির্ভর করে বসে আছেন। এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে ড্রেনেজ ব্যবস্থা। বোরো মৌসুমের মতো ড্রেনেজ সুবিধা না থাকায় অনেক কৃষক বৃষ্টির অপেক্ষায় বসে আছেন। কিন্তু সেচ দিয়ে আমন আবাদ করলে বাড়তি খরচ পড়বে কৃষকের ঘাড়ে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর আমন মৌসুমে ১৯ হাজার ১শ হেক্টর জমিতে আমন ধান লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে ২ হাজার ৮শ হেক্টর জমিতে চারা লাগানো হয়েছে। তবে কৃষি বিভাগ বলছে আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে বোরো মৌসুমের মতো আমন মৌসুমেও ড্রেনেজ ব্যবস্থা রাখা উচিত।