গতকাল বুধবার চট্টগ্রামের লোহাগাড়া আমিরাবাদ বাঁশখালিয়া পাড়া থেকে চোরাই সিএনজিসহ ১জনকে স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। আটককৃতের নাম রমজান মিয়া (২২)। কক্সবাজার থেকে ধৃত ব্যক্তিসহ অজ্ঞাতনামা ২জন সিএনজি হাইজ্যাক করে লোহাগাড়া আমিরাবাদের বাঁশখালিয়া পাড়ায় নিয়ে আসে। সন্দেহের প্রেক্ষিতে এলাকাবাসী ও চোরাই সিএনজিসহ রমজান মিয়াকে ধরে ফেলে। অন্য দু’জন পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন এলাকা থেকে সিএনজি ট্যাক্সি চুরি করে এলাকায় বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
