পুড়ে গেছে কামারখালী বাজারের ১৩ দোকান

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:৪৫
মঙ্গলবার মধ্যরাতে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান ও বাসাবাড়ি পুড়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ৩ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানায়। ফরিদপুর ও মাগুরা ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দুটি দল ও স্থানীয় জনতার সহায়তায় প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে বুধবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুর রহমান, মধুখালী উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু, উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) রমেন্দ্রনাথ বিশ্বাস পরিদর্শন করেন। এ সময় এমপি আব্দুর রহমান ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ৬০ হাজার টাকা অনুদান প্রদান করেন।