ঠাকুরগাঁওয়ে রফিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:৪৬
ঠাকুরগাঁওয়ে রফিক হত্যার মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করে কর্মসূচি পালন করেছে। বুধবার বেলা ১২টায় শহরের চৌরাস্তায় নিহত রফিকের পরিবারের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় রফিক হত্যার আসামিদের দ্রুত বিচার কার্যকরসহ ফাঁসির দাবি জানায় পরিবারের লোকজন। উল্লেখ্য যে, গত ২৫ ফেব্রুয়ারি ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে মাসুদুর রহমান মুন্না, দিপু, সেলিমসহ কয়েক ব্যক্তি রফিককে শহরের সাম্য ক্লাবের পিছনে দিবালোকে হত্যা করে। পরে রফিকের বাবা ঠাকুরগাঁও থানায় কয়েকজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করে। আসামিরা বর্তমানে ঠাকুরগাঁও জেলা কারাগারে রয়েছে।