সিদ্ধিরগঞ্জে হ্যান্ডক্যাপ পরা আসামির পলায়ন

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:৪৬
সিদ্ধিরগঞ্জে হ্যান্ডক্যাপ পড়া এক আসামি পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামিকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত আটক করতে পারেনি। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সানারপাড় এলাকার আব্দুর রশিদের ছেলে শামীমের বিরুদ্ধে মাদকদ্রব্যসহ বিভিন্ন অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এসআই নজরুল ও এএসআই জিয়া অভিযান চালিয়ে শামীমকে আটক করে হ্যান্ডক্যাপ পড়ায়। অভিযোগ রয়েছে, এ সময় ওই দুই পুলিশ কর্মকর্তা শামীমের আত্মীয়-স্বজনদের সঙ্গে দেনদরবারে ব্যস্ত ছিল। এ সুযোগে শামীম হ্যান্ডকাপসহ পুলিশের কাছ থেকে পালিয়ে যায়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন হ্যান্ডক্যাপসহ আসামি পলায়নের কথা স্বীকার করে জানান, পালিয়ে যাওয়া আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।