সাত চোর ডাকাত গ্রেফতার

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:৪৭
আড়াইহাজারে ২ গাড়ি চোর, ফুলপুরে ৩ ডাকাত, সিংগাইরে ২ ডাকাত ধরা পড়েছে।—খবর ইত্তেফাক সংবাদদাতাদের। গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) \ আড়াইহাজারে জুসের সাথে ঘুমের ট্যাবলেট সেবন করিয়ে একটি সি এনজি (অটোরিকশা) ছিনিয়ে নেয়ার কিছুক্ষণ পরই গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের শিলমানদি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ গাড়ি চোর দলের ২ সক্রিয় সদস্যকে আটক করেছে। আড়াইহাজার থানার ওসি আখতার মোরশেদ জানান, আলমগীর মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া গ্রামের ফারুক হোসেনের ছেলে এবং সাইদুল জামালপুর জেলার মাদারগঞ্জ থানার চর লোটাবর গ্রামের শওকত শেখের ছেলে। ওসি আরও জানান, গ্রেফতারকৃতরা আন্তঃ জেলা গাড়ি চোর দলের সক্রিয় সদস্য। গাড়ির মালিক সাহাব উদ্দিন থানায় মামলা করেছে। ফুলপুর (ময়মনসিংহ) \ ময়মনসিংহের ফুলপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের সাহাপুরে ডাকাতির প্রস্তুুতিকালে ডাকাতদের ধাওয়া দেয় পুলিশ। পরে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় পুলিশ জুয়েল মিয়া (২৫), আরিফুল ইসলাম সামাদ (২৬) ও হাবিবুর রহমান (৩২) নামে ডাকাত দলের তিন সদস্যকে আটক করে । সিংগাইর (মানিকগঞ্জ) \ থানা সদরে পৌর এলাকায় বসাক পাড়া, মিস্ত্রি পাড়া, ঋষি পাড়া, স্বরুপপুর, কাশিমনগর ও বিনোদপুর গ্রামে ডাকাত আতঙ্কে রাত জেগে পাহাড়া দিচ্ছে গ্রামবাসী। রাত জেগে পাহারা দেয়ার ফলে মঙ্গলবার রাতে মিস্ত্রিপাড়া গ্রামবাসীর হাতে অত্যাধুনিক ৪টি ধারালো অস্ত্রসহ ১ ডাকাত ধরা পরে। উক্ত ডাকাতের বাড়ি থানার পাশেই আঙ্গারিয়া গ্রামে। সে জহিরুদ্দিনের ছেলে বিপ্লব (৪০)। বিপ্লবের স্বীকার অনুযায়ী পুলিশ ঐ রাতে গোবিন্দলের আরিফ নামে আর এক ডাকাতকে গ্রেফতার করে। রামু-মরিচ্যা সড়কে ৯টি যানবাহনে গণডাকাতি কক্সবাজার \ কক্সবাজারের রামু-মরিচ্যা-উখিয়া সড়কে গণডাকাতি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত যাত্রী ও চালকদের মারধর করে প্রায় পাঁচ লক্ষাধিক টাকা ও অর্ধশতাধিক মোবাইল ফোন সেট লুট করেছে। মঙ্গলবার (২৩ জুলাই) রাত আটটার পর থেকে দেড় ঘন্টাব্যাপী এ গণডাকাতির ঘটনা ঘটে। ডাকাতের মারধর ও লুটপাটের শিকার রামু ফতেখারকুল ইউনিয়নের অফিসেরচর এলাকার ফার্মেসী মালিক রুহুল আমিন, রাজারকুল এলাকার বাসিন্দা আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফুটবলার কাউছার আহমেদ ও অফিসেরচর এলাকার সোলায়মান