বটিয়াঘাটায় সুন্দরবনে প্রবেশাধিকার শীর্ষক সভা

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:৪৭
সুন্দরবনসহ বিভিন্ন সরকারি সেবা খাত ও সাধারণ সম্পদের উপর জনগণের প্রবেশাধিকার বিষয়ে আলোচনাসভা গতকাল মঙ্গলবার সকাল দশটায় সুরখালী ও গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায়, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের কারিগরি সহযোগিতায় এবং জেজেএস সুন্দরী প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল গনি বিশ্বাস, সুন্দরী প্রকল্পের ব্যবস্থাপক আদিল উদ্দিন, কুমারেশ মণ্ডল, রেবা রায়, শুকলা রায়সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।