কিশোরগঞ্জের হোসেনপুরে সোমবার পিতার অভিযোগে পুত্রের এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জানা যায়, উপজেলা সদরের পূর্ব দ্বীপেশ্বর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোঃ মোস্তফার (১৮) বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ আনা হলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবুল কালাম আজাদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। মোস্তাফা দীর্ঘদিন যাবত্ মাদক সেবন করে পরিবারের ব্যাপক ক্ষতি করায় পিতা অতিষ্ঠ হয়ে নিজেই তার ছেলেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সোপর্দ করেন।
