অ্যালবামে অপরাজিতার অভিষেক

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:৫০
ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় সেরা ১৫ তে ছিলেন অপরাজিতা। সেই থেকে গানের সাথেই আছেন সবসময়। এবারের ঈদে তার প্রথম অডিও অ্যালবাম বের হচ্ছে। অমিয়সূধা’ নামের একটি বিগ বাজেটের মিক্সড অ্যালবামে থাকছে তার গান। ঈদে নিজের গান নিয়ে অ্যালবামে অভিষেক প্রসঙ্গে অপরাজিতা বলেন,‘ আমি নিজের ক্যারিয়ারের ব্যাপারে কখনই তাড়াহুড়ো করতে চাই না। ইচ্ছে আছে এবছর আমার নতুন সলো অ্যালবামের জন্য কাজ শুরু করার। সেভাবেই কাজ এগুচ্ছি।’ উল্লেখ্য, অপরাজিতা এরই মধ্যে বাংলাদেশের একাধিক স্টেজ ছাড়াও আমেরিকা, কানাডা ফোবানা ও ফোবাকা সম্মেলনে পারফর্ম করে সুনাম অর্জন করেছেন।’