রাজৈর আদালতে বিচারক নেই ৮ মাস

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:৫০
জেলার রাজৈর আদালতে ৮ মাস যাবত্ সিনিয়র সহকারী জজের পদটি শূন্য রয়েছে। সংশ্লিষ্ট আদালতে ৬ শতাধিক মামলা বিচারের অপেক্ষায় রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতবছরের নভেম্বর মাসে সিনিয়র সহকারী জজ অন্যত্র বদলি হয়ে গেলে পদটি শূন্য হয়। সদর উপজেলার আদালতের বিচারক বর্তমানে দায়িত্বে রয়েছেন। উল্লেখ্য, দেওয়ানি, মিস কেস, পারিবারিক মামলা, দেওয়ানি জারি ও পারিবারিক জারিসহ আদালতটিতে প্রায় ৬৫০টি মামলা বিচারের অপেক্ষায় রয়েছে।