গাইবান্ধায় ভেজাল রোধে মানববন্ধন

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:৫২
খাদ্যের ভেজাল প্রতিরোধের দাবিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ গাইবান্ধার আয়োজনে শহরের ডিবি রোডে সম্প্রতি একটি মানববন্ধন করা হয় । আরডিআরএস গাইবান্ধার সকল কর্মকর্তা-কর্মচারী, সদরের বল্লমঝাড় ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ এতে অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আরডিআরএস গাইবান্ধার প্রোগ্রাম ম্যানেজার মোছাঃ পোরসিয়া রহমান ও বল্লমঝাড় ইউনিয়ন ফেডারেশনের সভাপতি ছালমা বেগম।