টেলিকম রেগুলেটর পূর্বনির্ধারিত সময় আগামী ২ সেপ্টেম্বর থ্রিজির নিলাম অনুষ্ঠানে দৃঢ়প্রতিজ্ঞ। বিটিআরসি’র চেয়ারম্যান গতকাল একথা বলেছেন।
বাংলাদেশ টেলিকম্যুনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সুনিল কান্তি বোস বাসস’কে বলেন, দীর্ঘ প্রতীক্ষিত থ্রিজি নিলাম যথাসময়েই অনুষ্ঠিত হবে। কোন মোবাইল অপারেটর এতে অংশ নিতে না পারলে আমরা তাদের জন্য বিকল্প চিন্তা করব। আমরা এ বিষয় নিয়ে আর কালক্ষেপণ করব না। তিনি বলেন, সরকারের ভিশন ২০২১ সামনে রেখে কমিশন একটি রোডম্যাপ প্রণয়ন করেছে।
তিনি বলেন, কমিশন উভয়পক্ষের স্বার্থ নিশ্চিত করতে একটি লেভেল ফিল্ড তৈরি করার জন্য ইতোমধ্যেই বিভিন্ন বিতর্কিত ইস্যুর সমাধান করেছে।
