যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘব ও যানজট নিরসনে সায়েদাবাদ-যাত্রাবাড়ী সড়কটি কার্পেটিং করার নির্দেশ দিয়েছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ারকে এব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছেন। তিনি গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপকেও ঈদের আগে এ সড়কে কোন ধরনের ব্যারিয়ার রাখা বা স্থাপনা নির্মাণ করে ফ্লাইওভারের কাজ না করার নির্দেশ দিয়েছেন।
গতকাল সকালে যাত্রাবাড়ী মোড়ের পরিবহন ব্যবস্থাপনা, যানজট পরিস্থিতি ও জরুরী সড়ক সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনকালে মন্ত্রী এসব নিদের্শনা প্রদান করেন।
