আজকের অনুষ্ঠান

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:৫৪
বৃহস্পতিবার গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ: ‘হেফাজতে ইসলামের আমীর আহমেদ শফীর বক্তব্যের প্রতিবাদে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউডিএফ: সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে ‘সংকট নিরসনে তত্ত্বাবধায়ক সরকার: জাতীয় দাবি’ শীর্ষক আলোচনা। সামাজিক প্রতিরোধ কমিটি: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় নারীর অগ্রযাত্রাকে ব্যাহত করে এমন সকল অপতত্পরতার বিরুদ্ধে প্রতিবাদী সভা। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি: বিকাল ৫টায় শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ‘পবিত্র মাহে রমজানের শিক্ষা ও আমাদের মানবাধিকার’ শীর্ষক আলোচনা।