সমাধান দেখছেন আর্থার

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২২:০৩
অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সাথে খুব দ্রুতই নিজের সমস্যা কেটে যাবে বলে মনে করছেন দলটির সাবেক কোচ মিকি আর্থার। অ্যাশেজের মাত্র কয়েকদিন আগে এই দক্ষিণ আফ্রিকানকে কোচের পদ থেকে সরিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরপর ক্ষেপে গিয়ে রীতিমতো মামলা করে বসেন আর্থার। ৩.৬ মিলিয়ন ডলার (২.৩ মিলিয়ন পাউন্ড) ক্ষতিপূরণ মামলায় অবশেষে একটি সুরাহায় পৌঁছাতে যাচ্ছে দুপক্ষ। মিকি আর্থারও তেমনটাই আভাস দিলেন। গতকাল বুধবার সিডনিতে ফেয়ার ওয়ার্ক কমিশনের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘যদিও আজকে আমরা কোন সিদ্ধান্তে আসতে পারিনি তবুও আমি সব ঠিকঠাক হয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী। এ ব্যাপারে আপনারা আগামী সপ্তাহের মধ্যেই জানতে পারবেন।’