সামনে থেকে নেতৃত্ব দিলেন কোহলি

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২২:০৪
অধিনায়ক বিরাট কোহলির দারুন এক সেঞ্চুরিতে গতকাল বুধবার হারারেতে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে স্বাগতিক জিম্বাবুয়েকে ছয় উইকেটে হারিয়েছে ভারত। কোহলি ১১৫ রান করেন। ২২৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামা ভারত ৫৭ রানেই হারিয়ে ফেলে দুই ওপেনারের উইকেট। তবে তিন নম্বরে নামা কোহলি তৃতীয় উইকেটে আম্বাতি রাইডুকে নিয়ে যোগ করেন ১৫৯ রান। আর এই জুটিই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। ১০২ বলে সেঞ্চুরিতে পৌঁছা কোহলি শেষ পর্যন্ত থামেন ১১৫ রানে। ১০৮ বলের এই ইনিংসে ১৩ টি চারের পর একটি ছয়ের মারও ছিল। কোহলির বিদায়ের পর দিনেশ কার্তিককে সাথে নিয়ে বাকি পথটুকু নিরাপদেই পাড়ি দেন রাইডু। তিনি অপরাজিত থাকেন ৬৩ রানে। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে ওপেনার সিকান্দার রাজার ৮২ রানের উপর ভর করে পঞ্চাশ ওভারে ছয় সাত উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে। ভারতীয় স্পিনার অমিত মিশ্রা নেন তিনটি উইকেট।