ও প্রভু ওম শান্তি নেই

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ১৯:৪২
শান্তি নেই ঘরে ও বাইরে প্রিয় সংসারে যতই করুক তাইরে নাইরে বিত্তবেসাত প্রতি ও পত্তি শনৈঃ শনৈঃ বাড়ছে সত্যি মনের সকল মহত্ স্বপ্ন পড়ছে কেবল সংকটেই শান্তি নেই কীসে যে শান্তি তা জানতেই বুদ্ধ গেলেন নির্বাণে আর মুসা তুর পর্বতে ঈসা দণ্ডিত ক্রুশকাঠে ঘরে ও বাইরে দরবারে পেতে হবে সব একবারে প্রভু ও পাজেরো বন্ধু হাজারো মণিমাণিক্য যা’নেই রাজারও চায় ভিনদেশে নাগরিকত্ব আইন না মেনে চিবোয় তত্ত্ব হিংস্র বাঘ ও বাঘের বর্জ্য কারোর সহে না একটু ধৈর্য যেতে হবে ঠিক মসনদেই চাওয়া ও পাওয়ার অন্ত নেই ও প্রভু ওম শান্তি নেই শান্তি নেই