খেলা

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ১৯:৪২
পরাগমিলনের সময় ফুল কি ভেবেছিল তাদের পরবর্তী কাজ হবে পৃথিবীর ফুলদানিসাজানো! কিংবা বৈঠাপ্রধান তরণিগুলো কি ভেবেছিল মানুষ নিয়ে ভেসে যাওয়াই হবে তার চিরকালের কাজ! না জানার ধারাবাহিকতায় এইভাবে এক এক করে বিদ্যালয়ের ইতিহাস ভূগোল থেকে পাঠ্যক্রমে উঠে এসেছে গণিত। জ্যামিতি প্রধান রাস্তাগুলোও চলতে শুরু করেছে অনিয়ন্ত্রিত আহ্নিক ও বার্ষিক গতির সীমানায়। বেলুনের উচ্চাভিলাসী আশা আমার সবটুকু অক্সিজেন নিয়ে উড়ে যায় আমারই নাগালের বাইরে। কেউতো ভাবে না ঘাসের শেঁকড়ে ছড়িয়ে থাকে প্রাণের ইতিহাস অথচ প্রাণ নিয়ে ঘাসই ভাবে যেটুকু প্রকৃত ভাবার। ভাবনা প্রধান সড়কে বসে থাকি নিয়তিনির্ভর। আমরা ভাবতে পারি না চোখের ভেতরের নিদ্রিত চোখ কীভাবে তাকিয়ে থাকে মাঠের প্রান্তের মাটি খোঁড়াখুড়ি আর কাঁদা ছোড়াছুড়ি খেলার সঙ্গীদের দিকে...