চীনা, পাকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ মালিকানাধীন মেসার্স চয়েজ এশিয়া ইন্ডাস্ট্রি লিমিটেড মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় একটি টুথ ব্রাশ ও বলপেন কারখানা স্থাপন করতে যাচ্ছে। ত্রি-দেশীয় যৌথ মালিকানাধীন এ শিল্পে ৬.০৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে বার্ষিক ৭৫ লাখ ডজন টুথ ব্রাশ এবং ১৫ লাখ ডজন বলপেন তৈরি করবে। ৫২৮ জন বাংলাদেশি নাগরিক চয়েজ এশিয়া ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থানের সুযোগ পাবে।
এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় বেপজা নির্বাহী দপ্তরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ও মেসার্স চয়েজ এশিয়া ইন্ডাস্ট্রি লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সৈয়দ নুরুল ইসলাম এবং চয়েজ এশিয়া ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লিউ ওয়েনঝি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিজ চুক্তিতে স্বাক্ষর করেন। -প্রেস বিজ্ঞপ্তি
