মংলায় নতুন ড্রেজিং প্রকল্পে প্রযুক্তি সুবিধা দেবে ওয়েষ্টার্ন মেরিন

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২০:৪৮
ভারতের গোয়া ভিত্তিক টিমব্লো ডকইয়ার্ড মংলা বন্দর কর্তৃপক্ষের ব্যবহারের জন্য পূর্ণাঙ্গ ড্রেজিং সুবিধা প্রবর্তনের লক্ষ্যে মংলা বন্দর কর্তৃপক্ষের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ নতুন ড্রেজিং প্রকল্পে ওয়েস্টার্ন মেরিন সম্পূর্ণ প্রযুক্তি সুবিধা প্রদান করবে। এ প্রকল্পের মোট ব্যয় হবে ৮ দশমিক ৫ মিলিয়ন ডলার। এ চুক্তিটি মংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়, আর এতে উপস্থিত ছিলেন মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম এইচ ভুঞা (বি এন), টিমব্লো ডক ইয়ার্ডের এক্সিকিউটিভ ডাইরেক্টর মি. সারভেষ প্রমোদ টিমব্লো এবং ওয়েস্টার্ন মেরিন শীপইয়ার্ড লিঃ-এর অপারেশন ডাইরেক্টর ক্যাপ্টেন এ বি এম ফজলে রাব্বি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।- প্রেস বিজ্ঞপ্তি