চম্পা-দিতি :ঈদের দুই উপস্থাপক

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২১:০৭
ঈদ এলেই তারকাদের নিজেদের পরিচয়ের চেয়ার খানিকটা বদলে দিয়ে বাড়তি চমক জাগানোর চেষ্টা করা হয়। দর্শকদের অলস-বিরক্ত চোখকে কিছু স্বস্তি বা আরও খানিক বিস্মিত বিরক্তির প্রভাব প্রক্রিয়ায় তাই এই ঈদ পূর্ববর্তী সময়ে অনেকেই এমনটাই চেষ্টা করছেন। সেই হিসেবে এশিয়ান টিভির একটি ঈদ অনুষ্ঠানে দীর্ঘ ১৫ বছর পরে চম্পা-দিতি আবার একসঙ্গে আনলে। তবে তারা থাকছেন এশিয়ান টিভির ঈদ অনুষ্ঠান সূচি উপস্থাপনায়। চলচ্চিত্রের একসময়কার জনপ্রিয় এই তারকা দুজনের মধ্যে রয়েছে চমত্কার সম্পর্ক। দুজনেই থাকেন গুলশান এলাকাতে। দুজনের মেয়েই পড়াশোনা করেছেন কানাডাতে। দুজনের বন্ধুত্বও অনেকটা ঈর্ষণীয়। দিতি নিয়মিতই উপস্থাপনা করেছেন বিভিন্ন চ্যানেলে। কিন্তু চম্পা, এবারইে প্রথম উপস্থাপনা করছেন। চম্পা তার উপস্থাপনা প্রসঙ্গে বলেন, ‘উপস্থাপনা শুনলে শরীরে জ্বর আসে। আর আজ কিনা সত্যি সত্যি আমি এই কাজটি করছি। বেশ কঠিন কাজ। মুখস্থ বলতে হয় অনেকগুলো কথা। চম্পার কাছে তো উপস্থাপনা কোনো ব্যাপারই না।’ এদিকে দিতি জানালেন, ‘মূলত এশিয়ান টেলিভিশন এবারের ঈদে ৫ দিনব্যাপী ব্যতিক্রমী কিছু অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে আমি আর চম্পা নিজেরাও দুটি নাটকে অভিনয় করেছি। সেসব কাজ ছাড়াও মোট ৫ দিনে কী কী থাকছে তা আমরা দর্শকদের জানাচ্ছি।’ এশিয়ান টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘চম্পা ও দিতি দুজনেই বিনোদন জগতের আলোচিত ও সম্মানিত দুজন ব্যক্তির মাধ্যমে তুলে ধরছি আমাদের সেরা আয়োজনগুলো। আগামী দুয়েকদিনের মধ্যেই চম্পা-দিতির ২৫ মিনিটের অনুষ্ঠানটি প্রচার করা হবে।