এবার শ্রীলঙ্কায় ধরা পড়লেন রণবীর-ক্যাটরিনা

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২১:০৮
স্পেনে ঘুরে-বেড়ানোর সময় একবার আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়েন রণবীর-ক্যাটরিনা। এবার স্পেন শেষে ধরা পড়লেন শ্রীলঙ্কায়। তারা দু’জন প্রেমকে মিডিয়ার সামনে অস্বীকার করলেও মিডিয়াকে তারা বারবার প্রেমেরই যেন প্রমাণ দিচ্ছেন। রণবীর শ্রীলঙ্কায় অনুরাগ কাশ্বপের ‘বোম্বে ভেলবেট’ ছবির শুটিংয়ে রয়েছেন। আর ঋত্বিকের সার্জারির জন্য ‘ব্যাং ব্যাং’-এর শুটিং স্থগিত রয়েছে। আর এই সময়টাকে কাজে লাগিয়ে শ্রীলঙ্কা এসে রণবীরের সঙ্গে ঘুরছেন ক্যাটরিনা কাইফ।