নৃত্যশিল্পী হূদয় খান

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২১:০৯
ঈদ এলে স্বাভাবিকভাবেই তারকাদের ব্যস্ততা বেড়ে যায়। শুধু ব্যস্ততাই নয়, তাদের কাজের মধ্যেও ভিন্নতা দেখা যায়। আর এই ভিন্নতার ধারাবাহিকতায় এবার কণ্ঠশিল্পী হূদয় খানকে দেখা যাবে একজন নৃত্যশিল্পী হিসেবে। হানিফ সংকেতের গ্রন্থনা, উপস্থাপনা ও পরিকল্পনায় ঈদের বিশেষ ‘ইত্যাদি’তে নৃত্য পরিবেশন করতে দেখা যাবে হূদয় খানকে। এই গানে হূদয় খানের সঙ্গে নৃত্য পরিবেশন করতে দেখা যাবে কণ্ঠশিল্পী কণাকেও।