মরমী শিল্পী আব্দুল আলীমের ৮৩তম জন্মবার্ষিকী আগামীকাল। লোক সংগীতের অমর কণ্ঠশিল্পীর জন্মবাষির্কী স্মরণে আজকের বৈশাখী টেলিভিশনের স্টুডিও লাইভ কনসার্ট ‘সময় কাটুক গানে গানে’। এই অনুষ্ঠানে আজ গান গাইবেন শিল্পীর দুই ছেলে জহির আলীম ও আজগর আলীম। অনুষ্ঠানে তারা তাদের বাবার গান গেয়ে শোনাবেন। এ ছাড়াও তারা বাবাকে নিয়ে স্মৃতি রোমন্থন করবেন। দর্শক আপনারাও সরাসরি ফোনে অনুরোধে শুনতে পারবেন আপনাদের পছন্দের গান। ইসলাম শফিকের প্রযোজনায় ‘সময় কাটুক গানে গানে’র উপস্থাপনায় থাকবেন ফারহানা নিশো। প্রচার হবে আজ রাত ১১টায় বেশাখী টেলিভিশনে।
