‘সবার চেয়ে মা আমাকে বেশি ভালোবাসেন। সব সময় আদর দিয়ে রাখেন। মায়ের বিশ্বাস আমি কিছু একটা করব। তার সে বিশ্বাস কতটুকু করেছি জানি না। তবে মা আমাকে নিয়ে খুশি। এ কথা বারবার বলেন। এ জন্য আমিও খুশি। আর মায়ের জন্যই আমি আজকের নিপুণ হতে পেরেছি।’ আর টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘আমি আর মা’তে মায়ের সামনে কথাগুলো বলছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী নিপুণ। তানিয়া আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানটি আজ রাত ১১টা ২০ মিনিটে প্রচার হবে আরটিভিতে।
