ক্ষুদে চিত্রশিল্পীর অসাধারণ চিত্রকর্ম

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২১:৫৫
আহমেদ আকিফ জাওয়াদ কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। সে একজন অপেশাদার চিত্রশিল্পী। তার প্রতিটি চিত্রকর্মে নিপুণ হাতের ছোঁয়া লাগিয়েছে। এত অল্প বয়সে অদ্ভুত সব চিত্রকর্মে সবাইকে হতবাক করে দিয়েছে। এরই মধ্যে অনেক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সে ১ম স্থান অধিকার করেছে। গত জুন মাসে শিশু নিকেতন রাজারহাটে তাকিফের একক চিত্র প্রদর্শনী হয়। এতে প্রচুর দর্শক সমাগম হয়। তার বাবা মোশাররফ হোসেন বুলু সহকারী শিক্ষক এবং মা মাসুদা বেগম কুড়িগ্রাম জেলাধীন কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এ ব্যাপারে সহঃ অধ্যাপক, চিত্র বিশেষজ্ঞ ও রাজারহাট শিশু নিকেতনের অধ্যক্ষ রেজাউল করিম বলেন, আকিফের চিত্রকর্মে উজ্জ্বল সম্ভাবনা আছে। চর্চা ও পৃষ্ঠপোষকতা পেলে অনেক দূর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।