সৈয়দপুর উপজেলার পল্লীতে গতকাল বৃহস্পতিবার জমি নিয়ে বিরোধের এক পর্যায়ে অণ্ডকোষ চেপে ধরে দেলওয়ার হোসেন (৪৫) নামে একজন মাছ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর হত্যাকারী মহিলা পলাতক রয়েছে। জানা যায়, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামে গতকাল সকালে জমি নিয়ে মাছ ব্যবসায়ী দেলওয়ার হোসেন, শালা-শ্যালিকা ও সম্বন্ধীদের মধ্যে ঝগড়া লাগে। এর এক পর্যায়ে শ্যালিকা সোকোমাই (৩৫) ভগ্নিপতি দেলওয়ার হোসেনের অণ্ডকোষ চেপে ধরে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।
