তালায় কাকলী খাতুন (২৮) নামের এক সন্তানের জননীকে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। সে উপজেলার শ্রীমন্তকাটী গ্রামের হারুন মোড়লের স্ত্রী। এ সময় ঘাতক স্বামী হাসপাতালের বারান্দায় লাশ ফেলে রেখে পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার ভোরে উক্ত ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পিতা থানায় হত্যা মামলা দায়ের করেছ। পুলিশ নিহতের শ্বশুর রফিকুল ইসলাম মোড়লকে আটক করেছে।
তালা থানার ওসি মোঃ ইনামুল হক (পিপিএম) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় দু’জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
